ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীর সঙ্গে দুবাইয়ের মরুভূমিতে রোমান্টিক মাহি

আকাশ বিনোদন ডেস্ক:

বাংলাদেশের ছায়াছবি ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে দুবাইয়ের বেশ কিছু সিনেমা হলে। ছবির প্রচারণা করতে বর্তমানে দুবাইয়ে রয়েছে ছবিটির টিম। ছবিটির অভিনেতা-অভিনেত্রী ও কুলাকুশলীদের সংবর্ধনাও দিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। শনিবার স্থানীয় সময় রাতে দুবাইয়ের মভেনপিক হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে ছবিটির পরিচালক দীপংকর দীপন, কাহিনীকার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সানি সানোয়ার, নায়ক আরেফিন শুভ ও নায়িকা মাহিয়া মাহি উপস্থিত ছিলেন।

এরপর থেকেই বেশ ফুরফুরা মেজাজে রয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রচারণার কাজ শেষ করে তিনি ঘুরে বেড়াচ্ছেন মরুর দেশটির মনোরম সব লোকেশনে। আজ সোমবার (৬ নভেম্বর) নিজের ফেসবুক ওয়ালে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সেখানে স্বামীর সঙ্গে সতেজ দেখা গেল মাহিকে। অবশ্য তাদের সঙ্গী হয়ে ছিলেন ‌‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপঙ্কর দীপনসহ আরও অনেকে।

মরুভূমির বুকে এক বৃক্ষ পেয়ে তাতে চড়ে বসেছেন মাহি। ক্যামেরায় পোজ দিয়েছেন হাসিমুখে। কিছু ছবিতে মাহির স্বামী অপুকে দেখা গেল সালমান শাহ স্টাইলে মাথায় কাপড় বাঁধা। বোঝা গেল, ব্যস্ত জীবনের ফাঁক গলে হঠাৎ পাওয়া অবকাশকে বেশ ভালোই উপভোগ করছেন মাহি।

‘স্বপ্ন স্কেয়ারক্রো’র আয়োজনে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তারমধ্যে দুবাইতে ছবিটি বেশ ভালো সাড়া পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীর সঙ্গে দুবাইয়ের মরুভূমিতে রোমান্টিক মাহি

আপডেট সময় ০৮:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭