ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্লু-হোয়েলের শিকার হয়ে আত্মহত্যা করেছে স্কুলছাত্র

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জের রামদিয়া বাজারে ব্লু হোয়েলের শিকার হয়ে আত্মহত্যা করেছে রাফিকুল ইসলাম পার্থ(১৬)নামে ১০ম শ্রেনীর এক স্কুল ছাত্র। রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সোমবার বিকেল ৩ টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে। তার হাতে তিমি মাছ আঁকা ছবি রয়েছে। তা’ছাড়া বুকেও অন্য সাংকেতিক চিহ্ন রয়েছে বলে পুলিশের এস আই শামিম জানিয়েছেন।

কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজার এলাকায় বসবাসকারী স্কুল শিক্ষক ভাই সৌরভ তালুকদারের সাথে থেকে সে লেখা-পড়া করে আসছিল।

সোমবার বেলা ১ টার দিকে ঘরের দরজা বন্ধ থাকায় ঘরের দরজা ভেঙ্গে তার ভাইও অন্যান্যরা দেখেন যে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। নিহতের গ্রামের বাড়ি কাশিয়ানী উপজেলার চাপতা গ্রামে। রাতাইল হাইস্কুল থেকে তার এবার এসএসসি পরীক্ষা দেবার কথা ছিল।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলী নূর হোসেন ওই স্কুল ছাত্র ব্লু-হোয়েল গেমের শিকার এবং ওই গেম খেলেই সে আত্মহত্যা করেছে উল্লেখ করে বলেন, লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্লু-হোয়েলের শিকার হয়ে আত্মহত্যা করেছে স্কুলছাত্র

আপডেট সময় ০৬:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭