ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঢাকায় আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার সোমবার থেকে শুরু হয়েছে। তেজগাঁওস্থ বিএএফ ফ্যালকন হলে বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে।এই আর্ন্তজাতিক সেমিনার ৬ নভেম্বর শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত চলবে।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন। এবারের এই সেমিনারের মূল মন্ত্র হচ্ছে ‘সেফটি ইজ নট অনলি রিস্ক ম্যানেজমেন্ট ইট ইজ এ মাইন্ডসেট’।

এ সেমিনারের লক্ষ্য হচ্ছে সম্মিলিতভাবে একই আকাশপথ ব্যবহারের উদ্দেশ্যে বেসামরিক ও সামরিক উড্ডয়ন নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জসমূহ পারস্পরিক যোগাযোগের মাধ্যমে যৌথভাবে সমাধান করা। আর্ন্তজাতিক এই সেমিনার ৬ নভেম্বর শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত চলবে।

বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক সেমিনার আয়োজনের মাধ্যমে বিমান উড্ডয়ন নিরাপত্তার বিষয়ে পেশাগত মান উন্নয়নের সুযোগ সৃষ্টি করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এই সেমিনার পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সামরিক ও বেসামরিক সংস্থাসমূহের মধ্যে উড্ডয়ন নিরাপত্তার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিমান বাহিনী প্রধান বলেন, উড্ডয়ন নিরাপত্তা শুধু বিমান বাহিনীর সাথে সম্পৃক্ত নয় বরং উড্ডয়নের সাথে সংশ্লিষ্ট যে কোন সংস্থা উড্ডয়ন নিরাপত্তা চর্চার মাধ্যমে উপকৃত হতে পারে। সেমিনারে অংশগ্রহণকারীগণ তাদের সমৃদ্ধ অভিজ্ঞতার আলোকে বিমান উড্ডয়নের বিভিন্ন ঝুঁকি চিহ্নিত করে উড্ডয়ন নিরাপত্তার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে, যার মাধ্যমে সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বাগতিক বাংলাদেশ বিমান বাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ছাড়াও ভারত, ফ্রান্স, চীন, শ্রীলংকা, জর্ডান, ওমান, বাহরাইন, কেনিয়া, মালদ্বীপ, নেপাল এবং রাশিয়ার সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এ সেমিনারে অংশগ্রহণ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

ঢাকায় আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার শুরু

আপডেট সময় ০৫:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭