ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

অাকাশ জাতীয় ডেস্ক:

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি। ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দেয় বিএনপি। চিঠি পেয়ে ডিএমপি কমিশনার বিএনপিকে জানিয়েছেন, ১০ নভেম্বরের পর সমাবেশ করলে বিবেচনা করে দেখা হবে।

সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সাথে দেখা করে সমাবেশ করার অনুমতি চান।

এ্যানী বলেন, আমরা ডিএমপি কমিশনারের কাছে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করারর অনুমতি চেয়েছি। সেখানে আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কিন্তু পুলিশ কমিশনার আমাদের ৮ নভেম্বরের আগে অনুমতি দেয়া যাবে না বলে জানিয়েছেন।

৮ নভেম্বর কোনো হলের ভেতর প্রোগ্রাম করলে সমস্যা নেই। তবে ১০নভেম্বরের পরে হলে বিবেচনায় নেবে ডিএমপি কমিশনার। ঘটনাবহুল ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। গত বছরও দিনটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান অথবা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত সেই সমাবেশের অনুমতি মেলেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

আপডেট সময় ০৪:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭