ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

অাকাশ জাতীয় ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যাননের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বেলা ১০টা ৪৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

শামসুদ্দিন দিদার জানান, কানাডিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করবেন। এতে কানাডিয়ান হাইকমিশনারেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিউদ্দিন আহমেদ এবং বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন। থমাস শ্যাননের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটসহ ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

আপডেট সময় ০৩:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭