ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রুবেল শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম, মালামাল লুট হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে : ধর্মমন্ত্রী দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে: চিফ হুইপ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু যুক্তরাষ্ট্রকে ‘দাঁতভাঙা’ জবাব দেওয়ার হুঁশিয়ারি চীনের

গরম চা-কফি খেয়ে জিভ পুড়ে গেলে করণীয়

অাকাশ নিউজ ডেস্ক:

চা-কফি বা গরম খাবার খেতে গিয়ে অসতর্কতাবশত অনেক সময় জিহ্বা পুড়ে যায়, এটা খুবই স্বাভাবিক ঘটনা। আর পুড়ে যাওয়ার পর জিহ্বা জ্বালাপোড়া করে এবং সহজে কমতেও চায় না।

এ থেকে অনেক সময় মুখে শুকনোভাব, পানিশূন্যতা ইত্যাদি তৈরি হয়। দেখা দেয় অস্বস্তি। এরকম পরিস্থিতিতে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে মিলতে পারে সাময়িক স্বস্তি।

১. কফি-চা পানে যদি জিহ্বা পুড়ে যায় তাহলে সাথে সাথে ঠান্ডা পানি মুখে নিয়ে কুলি করুন। এটা কয়েকবার করতে হবে।

২. আক্রান্ত স্থানে সরাসরি বরফের টুকরো লাগানো যেতে পারে। পাশাপাশি মুখের মধ্যে ঠাণ্ডা পানি দিয়ে কুলিকুচি করা যেতে পারে। এভাবে সারা দিন কয়েকবার করা যেতে পারে।

৩. আক্রান্ত স্থানে মধু লাগাতে পারেন কারণ মধুর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহরোধী উপাদান।

এতে জ্বালাপোড়াভাব ও প্রদাহ কমবে। পাশাপাশি এটি পরবর্তী সময়ে মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করবে।

৪. অ্যালোভেরা যে কোনো প্রকার ব্যথা কমাতে সহায়ক। জিহ্বা বা তালুর ক্ষতস্থানে লাগান এবং জিহ্বার ভেতরে একটি ঠাণ্ডা ঠাণ্ডা ভাব আনবে। অ্যালোভেরা জেল মুখের মধ্যে ২৫ মিনিট রেখে দিতে হবে। দিনে কয়েকবার এটি করা যেতে পারে।

৪. মুখ দিয়ে শ্বাস নিন জিহ্বা পুড়ে গেলে। এতে জিহ্বায় শীতলতা পাবেন এবং পোড়া ভাব দ্রুত সেরে উঠবে।

৫. যথাসম্ভব ঠান্ডা জিনিস খাবেন, জিহ্বা পুড়ে যাওয়ার ক্ষেত্রে দই খুব উপকারী। এটি দ্রুত শীতলতা প্রদান করে।

৬. ফাইবার বা আঁশ জাতীয় খাবার খাওয়া উচিত যা, পোড়ার ওপর পাতলা প্রলেপ তৈরি করে যা থেকে মুখের জ্বালা রোধ হয়। তবে এতেও যদি ব্যথা না কমে তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোনভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও অয়েনমেন্ট ব্যবহার করা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রুবেল

গরম চা-কফি খেয়ে জিভ পুড়ে গেলে করণীয়

আপডেট সময় ১২:২৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭