ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেষ হচ্ছে ‘নূর জাহান’ ছবির শুটিং

আকাশ বিনোদন ডেস্ক:

যৌথ প্রযোজনার ছবি ‘নূর জাহান’ এর শুটিং শেষের একেবারেই দিকে। আর দু-তিন দিন শুটিং করলেই এর দৃশ্যধারণ শেষ হবে জাগো নিউজকে জানিয়েছেন নায়িকা পূজা চেরি। পূজা বলেন, ‘আজ (রোববার) আমার শুটিং নেই। জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই ‘নূর জাহান’ ছবির শুটিং শেষ হবে। গেল সপ্তাহে কক্সবাজারে এই ছবির গানের শুটিংও সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, ‘এর আগে কলকাতা ও মুর্শিদাবাদে ‘নূর জাহান’ ছবির বেশকিছু অংশের শুটিং করেছি আমরা। বাংলাদেশে বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল, তাই হচ্ছে এবার। আশা করছি, ছবিটি সকলে পছন্দ করবেন।’

এ ছবির পরিচালনায় থাকছেন রাজের সহকারী ও চিত্রনাট্যকার অভিমন্যু মুখার্জি। ছবিতে পূজার নায়কের ভূমিকায় রয়েছেন কলকাতার আদ্রিত। এর আগে গেল ঈদুল আজহায় ‘নূর জাহান’ মুক্তির কথা শোনা গেলেও কিছু জটিলতায় আটকে ছিল। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে রাজ চক্রবর্তী প্রোডাকশনস।

‘নূর জাহান’ নামের এই ছবিটি ২০১৬ সালের মারাঠি ব্লকবাস্টার ‘সাইরাত’ ছবির রিমেক। এই ছবির মাধ্যমে একেবারে আনকোরা জুটি আকাশ-রিংকু দেশব্যাপী জনপ্রিয়তা পায়। ‘সাইরাত’ দেখে স্বয়ং আমির খান পরিচালকের সঙ্গে দেখা করেন। শুধু তাই নয়, সাইরাতের প্রচারণায় নেমেছিলেন সালমান খান। সেই ছবির রিমেক বলে কথা!

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেষ হচ্ছে ‘নূর জাহান’ ছবির শুটিং

আপডেট সময় ০৬:২৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭