ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রকাশ হলো ‘হালদা’ ছবির ট্রেলার

আকাশ বিনোদন ডেস্ক:

তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে আজ (রোববার) বিকেলে। ২ মিনিট ৪ সেকেন্ডের এই ট্রেলার প্রকাশ পরেই দর্শকরা হুমড়ি খেয়ে দেখছেন। ‘হালদা’র ট্রেলার প্রকাশ পেয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে। যারাই ট্রেলার দেখছেন, অধিকাংশই নিজের মতামত প্রকাশ করছেন কমেন্ট বক্সে।

কেউ বলছেন, এককথায় অসাধারণ। কারও মন্তব্য এমন, মুগ্ধ হলাম; অবশ্যই ‘হালদা’ ছবি হলে গিয়ে দেখবো। আবার কেউ বলছেন, আহ.. চোখ জুড়িয়ে গেছে। এছাড়া ট্রেলার দেখে সবাই ‘হালদা’ দেখার আগ্রহও প্রকাশ করছেন। সাথে সাথে তৌকীর আহমেদের নির্মাণ মুন্সিয়ানার প্রশংসা করতে ভুলছেন না।

এশিয়ার বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের ‘হালদা নদী’। এ নদী পার্বত্য চট্টগ্রামের রামগড় থানার বদনাতলী পাহাড় থেকে সৃষ্টি হয়ে ফটিকছড়ির রাউজান, হাটহাজারীর কালুরঘাট অতিক্রম করে কর্ণফুলী নদীতে মিশে গেছে। এই নদী ও এর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় এবং নদী-তীরবর্তী মানুষের জীবনপ্রবাহ এবং জটিলতা নিয়ে অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘হালদা’ ছবি।

‘হালদা’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১ ডিসেম্বর। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, রুনা খান, শাহেদ আলী প্রমুখ। ‘হালদা’ ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই, সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

‘হালদা’ তৌকীর আহমেদের পাঁচ নম্বর চলচ্চিত্র। এর আগে তিনি নির্মাণ করেছেন জয়যাত্রা, রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ ও অজ্ঞাতনামা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশ হলো ‘হালদা’ ছবির ট্রেলার

আপডেট সময় ০৫:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭