ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সময় হলে প্রশাসন-পুলিশ সরকারের পক্ষে থাকবে না: মওদুদ

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকার পরিবর্তনের ‌‘গণজোয়ার’ এলে প্রশাসন ও পুলিশ ক্ষমতাসীনদের পক্ষে থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। শনিবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় দেশের মানুষ সরকারের পরিবর্তন চায় বলে দাবি করেন তিনি।

মওদুদ বলেন, “সরকারকে বলব- একটা ভোট দিয়ে দেখেন, মানুষ পরিবর্তন চায় কিনা। সুষ্ঠু নির্বাচন হলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের জনপ্রিয়তা কোথায় নেমে গেছে। জোর করে সন্ত্রাস করে, পুলিশ দিয়ে, র‌্যাব দিয়ে কত দিন আপনারা দেশ চালাবেন?

“একটা সময় আসবে… দেশের মানুষ ও প্রশাসন যখন দেখবে যে গণজোয়ার উঠে গেছে এই সরকারকে পরিবর্তন করার জন্য, তখন দেখবেন যে প্রশাসন আপনাদের পক্ষে আছে, যারা পুলিশ অফিসাররা আছেন, তারাই আবার জনগণের কাতারে এসে জনগণের সঙ্গে হাত মেলাবে, আপনাদের সঙ্গে থাকবে না। এটা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি। আইয়ুব খানের আমল থেকে শুরু করে আমরা সর্বত্র দেখেছি।”

দেশে গণতন্ত্র নেই দাবি করে দেশের দুই সামরিক শাসক জিয়াউর রহমান ও হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে মন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা মওদুদ এবার খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফেরানোর কথা বলেন।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার যাত্রাপথে বাধার সৃষ্টি করে কোনো লাভ হবে না। শত বাধা আমাদেরকে বন্ধ করতে পারবে না, আমাদেরকে রোধ করতে পারবে না। আমাদের যাত্রাপথে কোনো রকমের বাধা… যতরকমের বাধা দেন না কেন- এই যাত্রা অব্যাহত থাকবে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নয়।

“বেগম খালেদা জিয়া যে উদ্যোগ নিয়েছেন, আমরা তার সঙ্গে থাকব। যেখানে খুশি সেখানে আমরা যাব এবং শত বাধা থাকা সত্ত্বেও আমরা দেশের মানুষের কাছে যাব, জনমত সৃষ্টি করব।” জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এ আলোচনা সভা হয়।

এতে নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া নির্বাচনের চিন্তা করে থাকলে সরকার ভুল করছে বলে মন্তব্য করেন মওদুদ আহমদ।

তিনি বলেন, “সহায়ক সরকার হচ্ছে এমন একটি সরকার… আমরা নির্বাচনে সময়ে দেখতে চাই যে, সরকারের রাজনৈতিক স্বার্থ থাকবে না। অর্থাৎ এটা একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার। যে সরকারের অধীনে নির্বাচন হবে, নির্বাচনে সেনাবাহিনী থাকতে হবে এবং নির্বাচনের ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে।”

মওদুদ বলেন, “আজকে তারা (সরকার) যদি মনে করেন এখন যে অবস্থায় আছেন তারা, ছয়মাস পরে একই অবস্থায় থাকবেন- তাহলে তারা ভুল করছেন। তাদের তখন সমঝোতায় আসতে হবে। “আর সমঝোতায় যদি না আসেন দেশের মানুষ রাস্তায় নামবে, গণবিস্ফোরণ হবে। সেই বিস্ফোরণের মধ্য দিয়ে অতীতে যেমন সরকারের পরিবর্তন হয়েছে, বর্তমান সরকারেরও ভোটের মাধ্যমে পরিবর্তন হবে ইনশাল্লাহ।”

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি আমীর হোসেন বাদশার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম সোহাগের পরিচালনায় আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়ার আলী নেওয়াজ, জাতীয় পার্টি (কাজী জাফর) এর প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ফোরকান-ই আলম বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সময় হলে প্রশাসন-পুলিশ সরকারের পক্ষে থাকবে না: মওদুদ

আপডেট সময় ১২:৪৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭