ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিস ওয়ার্ল্ড-২০১৭ এর ‘শীর্ষস্থানে’ জেসিয়া!

আকাশ বিনোদন ডেস্ক:

আগামী ১৮ নভেম্বর চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড-২০১৭’ এর ফাইনাল পর্ব। এটি এই আসরের ৬৭তম পর্ব। এরই মধ্যে চলছে মিস ওয়ার্ল্ড-২০১৭ সেরা সুন্দরী বাছাইয়ের বিভিন্ন পর্ব। বিশ্বের ১২০টি দেশ থেকে সুন্দরীরা অংশ নিচ্ছেন এবারের প্রতিযোগিতায়। আর সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ চ্যাম্পিয়ন জেসিয়া ইসলাম।

এই প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড আয়োজক কমিটির নির্বাচন প্রক্রিয়ার পাশাপাশি ‘দ্য গ্রেট প্যাগেন্ট কমিউনিটি ডট কম’ নামক একটি অনলাইন সংস্থা গণভোটের আয়োজন করেছে। বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ অংশ নিয়ে প্রতিযোগিতায় নিজের পছন্দের সুন্দরীকে ভোট দিতে পারবেন। এই গণভোটে অংশগ্রহণ করতে পারবেন যে কেউ, ভোট দেয়া যাবে যতো খুশি তত।

এই অনলাইন সংস্থাটি উল্লেখ করেছে – ‘মিস ওয়ার্ল্ড-২০১৭’তে কোন দেশ নির্বাচিত হওয়া উচিত বলে আপনি মনে করেন? এরই মধ্যে অনলাইন ভোটে ৩০ শতাংশ ভোট নিয়ে বাংলাদেশ চলে এসেছে ১ম অবস্থানে। আর সে বিবেচনায় দর্শকদের ভোটে অনলাইনে এবার বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত হলেন বাংলাদেশের জেসিয়া ইসলাম।

মূল প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচনের আগে অনলাইন জরিপে জেসিয়ার চ্যাম্পিয়ন হওয়াকে অনেক বড় অর্জন বলে মনে করেন মিস ওয়ার্ল্ডের বাংলাদেশের ফলোয়াররা। তাদের প্রত্যাশা বিশ্বের ১২০ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রকৃতই মিস ওয়ার্ল্ড নির্বাচিত হবেন জেসিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিস ওয়ার্ল্ড-২০১৭ এর ‘শীর্ষস্থানে’ জেসিয়া!

আপডেট সময় ০৪:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭