ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

শাকিব খানের ভক্তদের জন্য দুঃসংবাদ

অাকাশ বিনোদন ডেস্ক:

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে নেওয়া নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বহাল রেখেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত এক সভায় চলচ্চিত্র পরিবার এই সিদ্ধান্ত পুনরায় জানিয়ে দেয়।

মঙ্গলবার (১৮ জুলাই) প্রকাশের জন্য তৈরিকৃত চলচ্চিত্র পরিবারের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সকল সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’ গত ২৩/৬/১৭ ইং তারিখের এক যৌথ সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে, যেই মুহুর্তে চলচ্চিত্র শিল্পের সকল সংগঠন মিলে যৌথ প্রযোজনার সরকারি নিয়মনীতি না মেনে যৌথ প্রযোজনার নামে ‘প্রতারণা’ করে একটি মহল ভারতীয় ছবি এদেশে মুক্তি দিয়ে চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করার নীলনকশা তৈরি করছে। ঠিক সেই মুহুর্তে চলচ্চিত্র নায়ক শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আন্দোলনের বিপক্ষে অবস্থান করে কিছু ষড়যন্ত্রকারীদের সাথে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দকে কটাক্ষ্য ও হেয় করে গণমাধ্যমে অশালীন বক্তব্য প্রদান করেছেন। শুধু তাই নয় দৃষ্টিকটু অসঙ্গতির মাধ্যমে ‘স্টুপিড’ বলে চলচ্চিত্রের সকলকে গালি দিয়েছে। যা গুরুতর অপরাধ।

তাই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘পুরাতন এবং নতুন’ কোনো ছবির শুটিং এর কাজে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের অন্তর্ভুক্ত সংগঠনসমূহের কোনো সদস্যই অংশগ্রহণ করবেন না এবং চিত্রনায়ক শাকি খান সংশ্লিষ্ট সকল চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত রাখবেন।

উল্লেখ্য, চলচ্চিত্র পরিবারের এই বিজ্ঞপ্তির নিচে আহ্বায়ক হিসেবে স্বাক্ষর করেছেন চিত্রনায়ক ফারুক ও সদস্য সচিব হিসেবে স্বাক্ষর করেছেন বদিউল আলম খোকন। এদিকে চলচ্চিত্র পরিবারের এমন সিদ্ধান্তের বিপরীতে শাকিব খান বলেন, ছবির শুটিং হবে কি হবে না, এটা প্রযোজকদের বিষয়। আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

শাকিব খানের ভক্তদের জন্য দুঃসংবাদ

আপডেট সময় ০৪:৩১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭