ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের ৯৭তম ক্ষমতাধর নারী প্রিয়াঙ্কা চোপড়া

আকাশ বিনোদন ডেস্ক:

বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ঠাঁই পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় প্রিয়াঙ্কার স্থান ৯৭।

শত নারীর মধ্যে পিছিয়ে থাকলেও ফোবর্সের বিশেষ ক্যাটাগরিতে এগিয়ে রয়েছেন তিনি। তা হলো বিনোদন এবং মিডিয়া জগতের শীর্ষ ১৫ জনের তালিকায় প্রিয়াঙ্কার নাম উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন বিয়ন্সে, টেইলর সুইফট এবং জে কে রউলিং-এর মতো তারকা জগতের অনেক পরিচিত এবং খ্যাতিসম্পন্ন মুখ।

রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও মানবসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের আসনে থাকা বিশ্বের ২৯টি দেশ থেকে ১০০ ক্ষমতাধর নারীর এ তালিকা তৈরি করেছে ফোর্বস।

বলিউড দিয়ে নিজের অবস্থানকে পোক্ত করলেও বর্তমানে হলিউডে তার অবস্থান পোক্ত করতে বদ্ধপরিকর প্রিয়াংকা। ইতোমধ্যে করেছেনও অনেকখানি। আমেরিকান টেলিভিশন সিরিজ কোয়ান্টিকো দিয়ে হলিউডে যাত্রা শুরু করলেও, করেছেন হলিউড মুভি বেওয়াচ। আর এখন কোয়ান্টিকো সিরিজের তৃতীয় ধাপের শুটিংয়ের জন্য সময় কাটাচ্ছেন আমেরিকায়। অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান ‘পার্পেল পেবল পিকচার্স’ থেকেও নিয়মিত ছবি মুক্তি পাচ্ছে। সেসব ছবির তালিকায় ভারতের আঞ্চলিক ছবিও রয়েছে।

শুধু ছবি তৈরি বা অভিনয় নিয়ে ব্যস্ত নেই প্রিয়াংকা। নিজেকে যুক্ত রেখেছেন সামাজিক নানা কর্মকাণ্ডে। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের হয়েও কাজ করছেন তিনি। সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ইতোমধ্যে তিনি আফ্রিকাতে কাজ করে এসেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বের ৯৭তম ক্ষমতাধর নারী প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট সময় ১১:৩২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭