ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জানুয়ারিতে বিয়ে করবেন কপিল শর্মা

আকাশ বিনোদন ডেস্ক:

ভারতের জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা বিয়ে করতে যাচ্ছে। আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিয়ে প্রেমিকা গিনি চাতরাথের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

এ প্রসঙ্গে কপিলের একটি ঘনিষ্ঠসূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘দুই পরিবারের পক্ষ থেকে অনেক চাপ দেওয়া হচ্ছে। গিনির পরিবার চাইছেন এ জুটির সম্পর্কটির আনুষ্ঠানিক পরিণতি হোক। কপিলের মা বিয়ে করার জন্য তাকে জোর করছেন, কারণ গিনিকে তিনি অনেক পছন্দ করেন এবং তার সঙ্গে সম্পর্কটাও বেশ ভালো।

গিনি প্রতিজ্ঞা করেছিলেন, কপিল নিজেকে শুধরে নেওয়ার পরই তাকে বিয়ে করবেন। এখন মদ, নেশা থেকে দূরে রয়েছেন কপিল। তার মনের অবস্থাও ভালো। তাই এখন কপিল বিয়ে করার জন্য মনস্থির করেছেন।

২০১৪ সালে ভারতীয় একটি হিন্দি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে কপিলের ভাই অশোক শর্মা জানান, কপিল জলন্ধর-নিবাসী ভবনীত চাতার্থকে বিয়ে করতে চায়। দু’জনে এক সঙ্গে কমেডি শো ‘হাস বলিয়ে’-তে অংশগ্রহণ করেছিল। তাদের বলিউড ফিল্ম ‘ব্যাংক চোর’ রিলিজ করার পরে বিয়ে করবে বলে স্থির করেছে। ’

কিন্তু শেষ পর্যন্ত সেই বিয়ে আর হল না কেন? ২০১৫ সালে যখন যশরাজ ফিল্মসের ছবি ‘ব্যাংক চোর’-এ কাজ করার সুযোগ কপিলের হাতছাড়া হল, তখনও শোনা যাচ্ছিল কপিল আর ভবনীতের বিয়ের খবর একেবারে পাক্কা। তারপর ‘কিস কিস কো পেয়ার করু’ ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েন কপিল। সেই সময় থেকেই আস্তে আস্তে কপিল-ভবনীতের প্রেম নিয়ে চর্চা কমে আসতে শুরু করে। একটা সময়ে ভবনীত কপিলের জীবন থেকে একেবারেই উধাও হয়ে যান।

‘ফিরাঙ্গি’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত কপিল শর্মা। এটি তার অভিনীত দ্বিতীয় ছবি। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জানুয়ারিতে বিয়ে করবেন কপিল শর্মা

আপডেট সময় ১০:৩১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭