ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধু ও ৪ নেতা হত্যার প্রধান পরিকল্পনাকারী ছিলেন জিয়া: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতার হত্যার প্রধান পরিকল্পনাকারী ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, স্বৈরশাসক জেনারেল জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতার হত্যার প্রধান পরিকল্পনাকারী এবং হত্যাকাণ্ডে জড়িতদের আশ্রয়দাতা। তারই ধারাবাহিকতায় খালেদা জিয়া ও বিএনপি ‘৭৫-এর খুনী ও চার জাতীয় নেতার খুনীদের প্রধান রাজনৈতিক আশ্রয়দাতা।

আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সমগ্র জাতি যখন জাতীয় চার নেতার হত্যাকাণ্ডে বিনীত সোচ্চার তখন খালেদা জিয়া ও বিএনপি নীরব। এ নীরবতা আরেকবার প্রমাণ করলো খালেদা জিয়া ও বিএনপি হত্যা, খুন, অবৈধ ক্ষমতা দখল ও সামরিক স্বৈরতন্ত্রের প্রত্যক্ষ সমর্থক।

তিনি বলেন, জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের নিন্দা না করা এবং নীরব থাকা প্রমাণ করে বিএনপির এবং খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির জন্য হুমকিস্বরূপ। এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ চৌধুরীসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তিনি কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা এলাকার কয়েকটি সড়কের উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু ও ৪ নেতা হত্যার প্রধান পরিকল্পনাকারী ছিলেন জিয়া: ইনু

আপডেট সময় ০৯:৪৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭