ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার ২০ বছরে মাদক ব্যবসা করে এক হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়তে সম্মতি ট্রাম্পের ‘সাসপেন্ড কোনো বিচার নয়’,ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা সন্ত্রাস-চাঁদাবাজির টুঁটি চেপে ধরার কথা বলে জাতীয়করণ করেছেন: জামায়াত আমির

স্বাধীনতাবিরোধীরা এখনো সেই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে: মতিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ১৫ আগস্টের ষড়যন্ত্রের অংশ হিসেবেই ৩ নভেম্বরের জেল হত্যাকাণ্ড হয়েছিল। স্বাধীনতাবিরোধীরা এখনো সেই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আজ শুক্রবার সকালে রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

সকালে কারাগারের স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পরে কারা অধিদপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত আইজি প্রিজন ইকবাল হাসান এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সাহারা খাতুন।

শহীদ জাতীয় চার নেতার পরিবারের কোনো সদস্য উপস্থিত না থাকায় তাঁদের পক্ষে কারা অধিদপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ নেতৃবন্দ এবং কারা কর্মকর্তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ষড়যন্ত্রের নেপথ্যের শক্তি সম্পর্কে বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি, যারা বাংলাদেশের অভ্যুদয় চায়নি, যারা বাংলাদেশকে আজো মেনে নিতে পারে না, তারাই ষড়যন্ত্র করছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্র চলছে।’

‘২১ আগস্ট গ্রেনেড হামলা কি সেই ষড়যন্ত্রের প্রমাণ দেয় না। বিভিন্নভাবে বিভিন্ন সময় শেখ হাসিনাকে ক্ষমতার বাইরে রাখার জন্য ষড়যন্ত্র হয়েছে, সারা বিশ্ব এটা প্রত্যক্ষ করেছে। সব ষড়যন্ত্রকে ভেদ করে জাতির পিতার আদর্শ নিয়ে তাঁর কন্যা ও চার নেতার বংশধররা সবাই এক হয়ে লড়াই করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীনতাবিরোধীরা এখনো সেই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে: মতিয়া

আপডেট সময় ০২:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭