ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসনের জন্য জাতিসংঘও দায়ী: আনসারুল্লাহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজও দায়ী বলে ঘোষণা করেছে দেশটির জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ। সংগঠনটির রাজনৈতিক দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

আনসারুল্লাহ’র বিবৃতিতে বলা হয়েছে, সা’দা প্রদেশের ‘আলাফ’ বাজারে সৌদি হামলাসহ সব হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। এসব হত্যাকাণ্ডের জন্য কেবল সৌদি আরব ও তার মিত্র দেশগুলোই দায়ী নয় বরং জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজও দায়ী। গতকাল (বুধবার) ইয়েমেনের সা’দা প্রদেশের আলাফ বাজারে সৌদি হামলায় ১৭ জন নিহত ও ছয় জন আহত হয়েছে।

সৌদি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে বহু ইয়েমেনি শিশু। আনসারুল্লাহ আরও বলেছে, আন্তর্জাতিক সমাজ প্রতিবাদী হলে আগ্রাসীরা এ ধরনের তৎপরতা অব্যাহত রাখতে পারতো না।

ইয়েমেনকে রক্ষায় দেশটির জনগণকে অতীতের চেয়েও বেশি মাত্রায় সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে আনসারুল্লাহ। ২০১৫ সালের ১৫ মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন শুরু করেছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। এ আগ্রাসনে সর্বাত্মক সমর্থন দিচ্ছে আমেরিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসনের জন্য জাতিসংঘও দায়ী: আনসারুল্লাহ

আপডেট সময় ০৯:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭