ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজাকার-দোসর বর্জনে এগিয়ে আসুক গণমাধ্যম: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজনীতি থেকে রাজাকার-মিত্রদের বর্জনে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) সম্মেলন কক্ষে বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা সম্পাদক পরিষদ (বিএসপিপি) আয়োজিত ‘সাপ্তাহিক সংবাদপত্র ও সামাজিক সমস্যা : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘গণমাধ্যম রাজাকার-জঙ্গিদের অপতৎপরতার বিরুদ্ধে চমৎকার ভূমিকা রেখেছে। একইভাবে এই অপচক্রের দোসরদেরও রাজনীতি থেকে বর্জনে গণমাধ্যমের আরো সোচ্চার হওয়া উচিত। জঙ্গি-রাজাকারদের মতো তাদের দোসরদের বিষয়েও পরিষ্কার অবস্থান নেয়া উচিত।’

হাসানুল হক ইনু বলেন, মনে রাখতে হবে, এখনও রাজাকার-যুদ্ধাপরাধীচক্র বিএনপি এবং খালেদা জিয়ার রাজনৈতিক ‘পার্টনার’।

টেকসই রাজনীতি ও স্থায়ী শান্তির জন্য শুধু রাজাকার বর্জনই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের প্রধান পৃষ্ঠপোষকদেরও রাজনীতিতে ঠাঁই দেয়া চলে না। এটাই এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং গণমাধ্যমের উচিত এই সত্য সকলের সামনে তুলে ধরা’। তথ্যমন্ত্রী এ সময় বিএসপিপি উত্থাপিত দাবিগুলো পর্যালোচনা করে দেখবেন বলে জানান।

বিএসপিপি সভাপতি রিন্টু আনোয়ারের সভাপতিত্বে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক তথ্যমন্ত্রী সৈয়দ দিদার বখত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ আয়োজক সংগঠনের সদস্যবৃন্দ আলোচনায় অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাজাকার-দোসর বর্জনে এগিয়ে আসুক গণমাধ্যম: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭