ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌন হেনস্থার কথা জানালেন পণ্ডিত রবিশঙ্করের মেয়ে আনুশকা

আকাশ বিনোদন ডেস্ক:

সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবনের যৌন হেনস্থার কথা নিয়ে সম্প্রতি সরব হয়েছেন একের পরে এক তারকা। ‘‌মি টু’‌ হ্যাশট্যাগে এবার মুখ খুললেন আনুশকা শঙ্কর।

কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের মেয়ে সোশ্যাল মিডিয়াতে জানালেন, কিভাবে তার এক শিক্ষক তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। আনুশকা জানিয়েছেন, ১৪ বছর বয়সে একজন শিক্ষকের কাছ থেকে কুপ্রস্তাব পাওয়ার ঘটনা তিনি কোনওদিন ভুলতে পারবেন না।

আনুশকা বলেন, “ওই শিক্ষককে আমি ভীষণ শ্রদ্ধা করতাম। উনি আমাকে বাড়িতে সঙ্গীত শেখাতে আসতেন। একদিন উনি আমাকে বলেন, আমি যদি তার ঘরে যাই, তাহলে তিনি আমাকে বিশেষ সুযোগ দেবেন। বিশেষ সুযোগ বলতে যে তিনি কী বুঝিয়েছিলেন, সেটা বুঝতে আমার বাকি ছিল না। তখন কোনও প্রতিবাদ না করলেও চার বছর পরে আমি এই ঘটনার প্রতিবাদ করি। “

এর বাইরেও এক আত্মীয়ের হাতে যৌন নির্যাতনের কথা খোলামেলা ভাবে জানিয়েছেন আনুশকা। আরও জানিয়েছেন নিউ ইয়র্কে যৌন হেনস্থার কথা।

তিনি বলেন, ‘‌আমাকে অনেক জায়গায় যেতে হয়। ভিআইপি হিসাবে আমি বিশেষ নিরাপত্তা পাই। কিন্তু যারা ভিআইপি নন, তাদের নিরাপত্তার কী হবে। দরকার সমাজের দৃষ্টি ভঙ্গি বদলানো। ’‌

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যৌন হেনস্থার কথা জানালেন পণ্ডিত রবিশঙ্করের মেয়ে আনুশকা

আপডেট সময় ০৫:৫৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭