ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

খালেদা’র গাড়িবহরে হামলার দায় স্বীকার শ্রমিক দল নেতার

অাকাশ জাতীয় ডেস্ক:

ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন শ্রমিক দল নেতা নূর সালাম মিলন। বুধবার সন্ধ্যা ৭টায় ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিলন। তিনি ফেনী জেলা শ্রমিক দলের সহসভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ফেনী জেলার সভাপতি।

জানা গেছে, খালেদা জিয়ার গাড়িবহরের পাশে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় বুধবার মিলনসহ বিএনপির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে ফেনী মডেল থানা পুলিশ। এর পর সন্ধ্যায় আদালতে জবানবন্দি দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ভিপি জয়নাল আবেদিনের অনুসারী বলে পরিচিত শ্রমিক নেতা মিলন।

উল্লেখ্য, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ফেনী মডেল থানায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে আসামি করে মামলা করেন এসআই নুরুদ্দিন।

এ মামলায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন খন্দকার ও জেলা ছাত্রদলের একাংশের ছাত্রদল সভাপতি নাইমউল্লা চৌধুরী পরাগ, ওপর অংশের সভাপতি মেজবাহ উদ্দিনসহ ছাত্রদল-যুবদলের ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানান ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী। তিনি বলেন, এ মামলায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

গ্রেফতারকৃতদের মধ্যে শ্রমিক দল নেতা মিলন ছাড়াও ফুলগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেন, ছাগলনাইয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাফর আহমদ এবং সোনাগাজী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি দুলালের নাম জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

খালেদা’র গাড়িবহরে হামলার দায় স্বীকার শ্রমিক দল নেতার

আপডেট সময় ০৫:৪৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭