ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসিনার হাতে জাদুর কাঠি আছে: খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য তৃতীয়বারের মতো দিতে বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হন খালেদা জিয়া।

আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে খালেদা বলেন, মাননীয় আদালত আমার মাঝে মাঝে মনে হয় শেখ হাসিনার কাছে জাদুর কাঠি আছে। সেই কাঠির ছোঁয়ায় তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজিসহ সব মামলা খারিজ হয়ে গেছে। আমাদের কাছে তেমন কোনো জাদুর কাঠি নেই। তাই একই সময়ে আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো একের পর এক সচল হয়েছে। হচ্ছে নতুন নতুন মামলা।

খালেদা আরো বলেন, দেশে কত গুরুত্বপূর্ণ মামলা বছরের পর বছর ধরে চলছে। কত মামলা ঝুলে আছে। কিন্তু আমার বিরুদ্ধে করা মামলাগুলো পেয়েছে রকেটের গতি। যেন কেউ পেছন থেকে তাড়া করছে। শিগগিরই শেষ করো, তাড়াতাড়ি একটা রায় দিয়ে দাও খালেদার বিরুদ্ধে। আমাদের হাতে জাদুর কাঠি থাকলে আমরা এভাবে বলতাম না।

বৃহস্পতিবার বেলা ১১টা ২৪ মিনিটে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হন তিনি। এরপর তৃতীয় দিনের মত আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেয়া শুরু করেন খালেদা। তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।খালেদার বক্তব্য শেষ না হওয়ায় আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৯ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাসিনার হাতে জাদুর কাঠি আছে: খালেদা

আপডেট সময় ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭