ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টোটাল ধামালে কেমন হবে অনিল-মাধুরীর রসায়ন!

আকাশ বিনোদন ডেস্ক:

৯০ এর দশকে অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত জুটি বলিউডে অন্যতম সেরা জুটির একটি।

‘রাম লক্ষ্মণ’, ‘তেজাব’, ‘বেটা’ ছবিতে তাদের রসায়ন মন কেড়েছিল সিনেপ্রেমীদের।

বড়পর্দায় এই জুটি মানেই ছবি সুপারহিট।   কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে ফের একসঙ্গে বড়পর্দায় উপস্থিত হচ্ছে এ জুটি।

প্রিয়াঙ্কা-দীপিকা-সোনাক্ষীদের যুগে দর্শকদের নস্ট্যালজিক করে তোলারই চেষ্টা করছেন পরিচালক ইন্দ্র কুমার। ‘ধামাল’ সিরিজের তিন নম্বর ছবিতে অনিল কাপুরের বিপরীতে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে।

সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, বোমান ইরানি অভিনীত ধামাল বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। সুপারহিট হয়েছিল ছবির সিক্যুয়েল ‘ডাবল ধামাল’ও। সব ঠিকঠাক থাকলে এবার সেই সিরিজের তৃতীয় ছবিতে দেখা যাবে অজয় দেবগন, রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সিকে। ছবির নাম ভাবা হয়েছে, ‘টোটাল ধামাল। ’

সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি সেই ছবিতে অভিনয়ের জন্য ইন্দ্র কুমার অনুরোধ জানিয়েছেন মাধুরী দীক্ষিতকে।

মাস দুয়েক আগে তার সঙ্গে ছবি সংক্রান্ত সব কথা বার্তাও হয়ে গিয়েছে। খবর যা, তাতে ধামাল সিরিজের তিন নম্বর ছবিতে ফের একবার মাধুরী ম্যাজিক দেখা শুধুই সময়ের অপেক্ষা।

বিয়ের পরই বলিউড থেকে নিজেকে প্রায় পুরোটাই গুটিয়ে ফেলেছিলেন মাধুরী। মিষ্টি হাসি আর গানের ছন্দে কোমর দুলিয়ে ‘আজা নাচলে’ ছবিতে কামব্যাক করে ফের সাড়া ফেলে দিয়েছিলেন নব্বইয়ের দশকের হার্টথ্রব। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০১৪ সালে ‘গুলাব গ্যাং’ ছবিতে। তবে বর্তমানে ছোটপর্দায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। বিভিন্ন রিয়ালিটি শোয়ে দেখা যায় মাধুরীকে। সবকিছু ঠিকঠাক থাকলে, প্রায় ১৬ বছর পর ‘টোটাল ধামাল’-এ অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন ভাগ করে নেবেন মাধুরী। আগামী বছর থেকেই ছবির শুটিং শুরু। আর মাধুরী সবুজ সংকেত দিলে বলিউড যে ফের একটি সুপারহিট রোম-কম পেতে চলেছে, তা বলাই বাহুল্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টোটাল ধামালে কেমন হবে অনিল-মাধুরীর রসায়ন!

আপডেট সময় ০৪:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭