ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌন নির্যাতনে বন্ধ হতে পারে হৃদযন্ত্রের ক্রিয়া

অাকাশ নিউজ ডেস্ক:
যৌন নির্যাতন বা হয়রানিতে কেবল মানসিক আঘাত পায় না মানুষ, নারী ও পুরুষের হৃদযন্ত্রেরও ক্ষতি হয়। মার্কিন ইউনিভার্সিটি অব পিটসবার্গের একদল গবেষকের গবেষণার বরাত দিয়ে গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফোর্বস সাময়িকী।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৬০ ভাগ নারী তাদের জীবনে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন। তাদের মধ্যে ২০ ভাগ জানায়, তারা যৌন হয়রানির শিকার, ২২ ভাগ শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, তবে অনিচ্ছাকৃত।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত দ্য নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটির (এনএএমএস) বার্ষিক অধিবেশনে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান গবেষক রেবেকা থার্সটন। যিনি ইউনিভার্সিটি অব পিটসবার্গের সাইকিয়াট্রি, সাইকোলজি অ্যান্ড অ্যাপিডেমিওলজি বিভাগের অধ্যাপক ও ওমেন’স বিহেভিয়রাল হেলথ ল্যাবরেটরির পরিচালক।
গবেষণায় দেখা যায়, যৌন নির্যাতনের ফলে নির্যাতিত ব্যক্তির রক্তনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে রক্তের চাপের তারতম্য ঘটে। যে কারণে হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, এমনকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধও হয়ে যেতে পারে।
গবেষকেরা ৪০ থেকে ৬০ বছর বয়সী ২৭২ জন অধূমপায়ী নারীর ওপর এই গবেষণাটি পরিচালনা করেন। অংশ নেওয়া নারীদের আগে থেকে কোনো ধরনের হৃদযন্ত্রে রোগ সংক্রান্ত কোনো অভিজ্ঞতা ছিল না। এই নারীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও ল্যাব টেস্টের পর প্রশ্নপত্র দিয়ে মূল্যায়ন করতে বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, এরপর গবেষকেরা প্রত্যেক নারীর হাতের প্রধান রক্তনালির ফ্লো মেডিয়েটেড ডিলেশন (এফএমডি) পরীক্ষা করেন। প্রথমে আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে পরে স্বাভাবিকভাবে রক্তচাপ পরীক্ষা করা হয়। রক্তনালি সম্প্রসারণশীল। যখন শরীরে স্বাভাবিকভাবে অতিরিক্ত রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় তখন রক্তনালি সম্প্রসারিত হয়ে তাতে সাহায্য করে।
রেবেকা থার্সটন জানান, যেসব নারীর অতীতে গুরুতর মানসিক আঘাত পাওয়ার অভিজ্ঞতা রয়েছে তাদের শরীরের রক্ত, রস ও লসিকাবাহী নালির দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া যদি কোনো নারী রাতে ছয় ঘণ্টা ঘুমাতে না পারেন তাহলে তার রক্তনালির কার্যক্ষমতাও হ্রাস পায়। সাধারণ যৌন নির্যাতনের শিকার নারীদের পর্যাপ্ত ঘুম হয় না। ফলে ধীরে ধীরে শারীরিক সমস্যা দেখা দেয়।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যৌন নির্যাতনে বন্ধ হতে পারে হৃদযন্ত্রের ক্রিয়া

আপডেট সময় ১২:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭