ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারুণ্য ধরে রাখার গোপন মন্ত্র জেনে নিন

অাকাশ নিউজ ডেস্ক:

বৃদ্ধাবস্থায়ও তারুণ্য ধরে রাখা বা শারীরিকভাবে সুস্থ থাকার গোপন মন্ত্র লুকিয়ে রয়েছে তরুণ বয়সে নিয়মিত ব্যায়াম করার মধ্যেই! খাদ্যাভ্যাসের পাশাপাশি কিছু শারীরিক অনুশীলন আপনার চেহারায় এনে দিতে পারে সজীবতার ছোঁয়া। এমন তথ্য নতুন এক গবেষণায় উঠে এসেছে।

গবেষণাটি করে কানাডার ওন্টারিও গুয়েলফ বিশ্ববিদ্যালয়। গবেষণায় দেখা গেছে, যারা তরুণ বয়সে বড় অ্যাথলেট ছিলেন, বুড়ো বয়সে তারা নন-অ্যাথলেটদের তুলনায় শারীরিকভাবে সুস্থ রয়েছেন। গবেষণাটি বৃদ্ধ অ্যাথলেট ও নন-অ্যাথলেটদের নিয়ে করা হয়।

কানাডার ওন্টারিও গুয়েলফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণার প্রধান গবেষক জিওফ পাওয়ার বলেন, গবেষণাটির বিশেষ দিকটিই হচ্ছে ব্যতিক্রমী অংশগ্রহণকারীরা

গবেষণায় দেখা গেছে, গড়পড়তায় আর সবার চেয়ে বৃদ্ধ অ্যাথলেটদের পা ২৫ শতাংশ শক্তিশালী থাকে। শুধু তাই নয়, নন-অ্যাথলেটদের তুলনায় বৃদ্ধ অ্যাথলেটদের পায়ের পেশীসঞ্চালন এক তৃতীয়াংশ বেশি। তাদের দৈহিক শক্তিও বেশি থাকে। বৃদ্ধ বয়সে তাদের কর্মস্পৃহা হ্রাস পায় না। বরং কাজ না পেলে তারা অস্থিরতা বোধ করে। গবেষণাটি সম্প্রতি অ্যাপ্লাইড ফিজিওলজি জার্নালে প্রকাশিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তারুণ্য ধরে রাখার গোপন মন্ত্র জেনে নিন

আপডেট সময় ১১:১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭