ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহরুখের জন্মদিন আজ

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা শাহরুখ খান। বলিউডের সিনেমাকে তিনি নিয়ে গেছেন অনন্ত এক চুড়ায়।

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার, অমিতাভ বচ্চনের খ্যাতিকে স্পর্শ করা পরবর্তী সময়ে একমাত্র অভিনেতা শাহরুখ। তাই তো দর্শক তার নাম দিয়েছে বলিউড বাদশাহ, কিং খান, কিং অব রোমান্স।

আজ এই সুপারস্টারের জন্মদিন। ৫২ বছর আগে এই দিনেই ভারতের নয়া দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

বলিউড বাদশাহর ক্যারিয়ারের শুরুটা হয় ১৯৮৯ সালে, ‘ফৌজি’ টিভি সিরিজের মাধ্যমে। এরপর আরও কয়েকটি টিভি ধারাবাহিকে কাজ করেন তিনি। বলিউডে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মধ্য দিয়ে। আর শুরুতেই বাজিমাত করেন তিনি। এ ছবিতেই তিনি সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

এর পর পরই ‘চমৎকার’, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ ছবিতে অভিনয় করে সকলের নজর কাড়েন তিনি। পরবর্তী বছরেই ‘ডর’ ও ‘বাজিগর’ ছবিতে অভিনয় করে সাফল্যের চুড়ায় পৌছে যান।

বিশেষ করে যশরাজ ফিল্মসের ছবিতে ধারাবাহিকভাবে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ। ‘করন অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ইয়েস বস’, ‘পারদেশ’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘ডুপ্লিকেট’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিল সে’, ‘মোহাব্বাতে’, ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘দেবদাস’, ‘ডন’, ‘ডন-২’, ‘রাব নে বানাদি জোরি’, ‘জাব তাক হে জান’, ‘চেন্নাই এক্সপ্রেস, ‘রইস’ প্রভৃতি ছবির মধ্য দিয়ে অভিনেতা হিসেবে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন শাহরুখ।

বলিউড বাদশাহ জন্মদিনটি পালন করা হচ্ছে নানা আয়োজনের মধ্য দিয়ে। জানা গেছে, শাহরুখের স্ত্রী গৌরি খান আলীবাগে অবস্থিত ফার্মহাউজে একটি পার্টির আয়োজন করেছেন। গতকালই গৌরি মেয়ে সুহানা খান, পুত্র আব্রাম খানসহ বেশ কয়েকজন বলিউড তারকা নিয়ে মুম্বইয়ের মান্নাত অ্যাপার্টমেন্ট থেকে আলীবাগের ফার্মহাউজে গেছেন তারা। আজ একটি জমকালো পার্টির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। বলিউড তারকাদের মধ্যে এ পার্টিতে অংশ নেয়ার কথা রয়েছে আনুশকা শর্মা, আলিয়া ভাটসহ বেশ কয়েকজনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শাহরুখের জন্মদিন আজ

আপডেট সময় ১০:২৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭