ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রিয়াঙ্কা

আকাশ বিনোদন ডেস্ক:
শুটিং শেষে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই সময়েই সাইরেনের শব্দ। মুহূর্তের মধ্যেই প্রিয়ঙ্কা জানতে পারেন- ম্যানহাটনের রাস্তায় এক যুবক ট্রাক নিয়ে হামলা চালিয়েছেন।
হামলায় ৮ নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সেইফুল্লো সাইপোভ নামে এক যুবককে ওই ট্রাক থেকে পালিয়ে যাবার সময় পুলিশ আটক করেছে। মঙ্গলবার স্থানীয় সময় সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
হামলাটি যেখানে চালানো হয়েছে, সেই ম্যানহাটন থেকে পাঁচটি ব্লক দূরেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাড়ি। টুইট করে খবরটি জানিয়েছেন প্রিয়াঙ্কা। এই মুহূর্তে শুটিংয়ের কাজে নিউইয়র্কেই রয়েছেন তিনি। টুইটে প্রিয়াঙ্কা বলেছেন, ‘‌আমার বাড়ি থেকে পাঁচটি ব্লক আগেই হামলাটি হয়েছে। ঘটনার কিছুক্ষণ পরেই শুটিং সেরে বাড়ি ফিরি আমি।’‌
আটকের পর নিউইয়র্ক পুলিশ সেইফুল্লো সাইপোভকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সেইফুল্লো থাকতেন নিউ জার্সির প্যাটারসনে। উজবেকিস্তানের বাসিন্দা সেইফুল্লো ২০১০ সালে আমেরিকায় প্রবেশ করেন। ঘটনার সময় ট্রাক থামিয়ে বন্দুক নিয়ে বাইরে এসে ‘‌আল্লাহ-‌হু-‌আকবর’‌ বলে চিৎকার করতে করতে বন্দুক নিয়ে দৌড়াচ্ছিলেন সেইফুল্লো।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রিই কুয়েমো বলেছেন, ‘‌ঘটনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। সেইফুল্লোকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রিয়াঙ্কা

আপডেট সময় ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭