ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বুশরার গানের মডেল কলকাতার নায়ক ওম

আকাশ বিনোদন ডেস্ক:

কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ারের গানের মডেল হলেন কলকাতার নায়ক ওম। গেল সপ্তাহে পশ্চিমবঙ্গের মান্দারমনি সি বিচে গানের শুটিং সম্পন্ন হয়েছে। গানের শিরোনাম ‘তোমার আমার গল্প’। বলিউডের জনপ্রিয় গায়ক শানের সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন বুশরা।

গানের মডেল হওয়ার পাশাপাশি কথা লিখেছেন বুশরা নিজেই এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রিক বসু। দিল্লী থেকে বুশরা জাগো নিউজকে বললেন, ‘মিউজিক ভিডিওতে দেখা যাবে একটি অ্যারেঞ্জ ম্যারেজের গল্পের। যেখানে ফুটে ওঠবে বিয়ের পর একটি দম্পতির মন দেয়া-নেয়ার গল্প।’

বুশরা আরও বলেন, ‘একেবারেই ফিল্মী স্টাইলে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। ওম সিনেমার নায়ক। সে নাচে বেশ অভিজ্ঞ। আমি অনেক কষ্ট করে কাজটি করেছি। গানের মধ্যে কিছুর রোমান্স দেখানো হয়েছে। অনেক বড় বাজেটের একটি কাজ এটি। পুরোপুরি কলকাতার টিম নিয়ে কাজটি করা হয়েছে। মনের মতো কাজ হয়েছে এটি। আমার বিশ্বাস কাজটি হিট হবে।’

‘তোমার আমার গল্প’ গানটি চলতি মাসের শেষে ইউটিউবে প্রকাশ হবে। এ গানের নিবেদনে থাকছে প্রাণ লিচি ড্রিংক্স।

ঢাকার মেয়ে বুশরা মূলত গান করেন। এর আগে এটিএন বাংলা, মাছরাঙা টিভির সংবাদ উপস্থাপিকা ছিলেন। ভূবন মাঝি, পোড়ামন ২ ছবিতেও গেয়েছেন তিনি। স্থাপত্যবিদ্যায় স্নাতোত্তর করছেন দিল্লীর একটি বিশ্ববিদ্যালয়য়ে। পাশপাশি গান করছেন। অন্যদিকে ওম কলকাতার জনপ্রিয় নায়ক। বাংলাদেশেও বেশ পরিচিত। এর আগে তিনি অগ্নি ২, হিরো ৪২০, প্রেম কি বুঝিনি, পাষাণ ছবিতে কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বুশরার গানের মডেল কলকাতার নায়ক ওম

আপডেট সময় ০৬:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭