ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরলে স্বাগত জানানো হবে: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসলে তাদের স্বাগত জানানো হবে। তাদের কোনো কর্মসূচিতে বাধা দেয়া হবে না। কিন্তু অতীতে তারা কর্মসূচির নামে সারাদেশে ভাংচুর, জ্বালাও পোড়াও ও মানুষ হত্যা করেছে। এ কারণে সরকার মানুষের জানমাল রক্ষার্থে ব্যবস্থা নিয়েছিল।

বুধবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে নিজ বাসায় বাস মালিকদের সাথে সভা করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, বিএনপি নেত্রী লন্ডন থেকে দেশে ফিরে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ দিতে যাওয়ার নামে শোডাউন দিয়েছেন। দেশে ফিরে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথেও শোডাউন করেছেন। সরকারতো তাকে বাধা দেয়নি। তিনি আরও বলেন, কক্সবাজার থেকে ফেরার পথে তারা গাড়িতে আগুন দিয়েছে, বোমা মেরেছে। তারা সেই পুরানো চেহারায় ফিরে যাচ্ছে।

জ্বালাও-পোড়াও করতে চাইলে সরকার কঠোর হাতে দমন করবে বলেও জানান তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজি রবিউল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপি সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরলে স্বাগত জানানো হবে: হানিফ

আপডেট সময় ০১:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭