ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমান খানের সঙ্গে যোগ দিবেন সাকিব

আকাশ বিনোদন ডেস্ক:

‘রেস’ ও ‘রেস-টু’র পর এবার ‘রেস-থ্রি’ তৈরি করতে চলেছে রমেশ তুরানির প্রযোজনা প্রতিষ্ঠান এবং সালমান খান ফিল্মস। কিন্তু ছবিটির প্রধান অভিনয়শিল্পীদের নির্বাচন নিয়ে বেশ সোরগোল চলছে।

সিরিজের আগের দুটি ছবির মতো নতুন ছবিতে সাইফ আলি খান এবং ‘রেস টু’র নায়িকা দীপিকা পাড়ুকোনের থাকার কথা শোনা গিয়েছিল। তবে ভারতীয় গণমাধ্যমে নতুন খবর, সাইফ আলির পরিবর্তে সালমান খান এবং দীপিকার পরিবর্তে জ্যাকুলিন ফার্নান্দেজ ‘রেস থ্রি’-তে অভিনয় করবেন।

এছাড়াও, ছবিটির একটি নেতিবাচক চরিত্রে শাহরুখ খানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বলিউড বাদশা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

এছাড়া, ‘রেস থ্রি’র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ববি দেওলকে। আর ছবিটিতে সালমান খানের সঙ্গে থাকছেন হুমা কোরেশির ভাই এবং ব্যবসাসফল “মুঝে ফ্রান্ডশিপ কারোগে” ছবির অভিনেতা সাকিব সালিম। অভিনয়ে সেরা নতুন মুখ হিসেবে তিনি লাভ করেছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। খুব দ্রুত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছবিটির শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সালমান খানের সঙ্গে যোগ দিবেন সাকিব

আপডেট সময় ১১:০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭