ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আত্মসমর্পণ করে জামিন পেলেন আরাফাত সানি

অাকাশ নিউজ ডেস্ক:

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।সোমবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপুর আদালতে আইনজীবী জুয়েল আহম্মেদ ও মুরাদুজ্জামান মুরাদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত না থাকায় রোববার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এদিন আদালতে সানির বিরুদ্ধে নাসরিন আক্তারের যৌতুকের জন্য নির্যাতনের মামলার অভিযোগ (চার্জশিট) গঠন করা হয়।নাসরিন আক্তার ২৩ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে মামলাটি করেন।সানির আইনজীবী এম জুয়েল আহমেদ বলেন, এ মামলায় আরাফাত সানি অন্তঃবর্তীকালীন জামিনে ছিলেন। অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। আদালত মামলার অভিযোগ গঠনের পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার এজাহারে নাসরিন সুলতানা অভিযোগ করেন, ৭ বছর আগে পরিচয় সূত্রে আমাদের ঘনিষ্ঠতা হয়। এক পর্যায়ে দু’জন ভালোবেসে ০৪/১২/২০১৪ তারিখে পরিবারকে না জানিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হই।কিন্তু বিয়ের তিন বছরেও সানী দুই পরিবারের সঙ্গে আলাপ করে আনুষ্ঠানিকভাবে তুলে নেননি। বারবার এ বিষয়ে চাপ দিলেও তিনি কালক্ষেপণ করেন।

গত বছরের মাঝামাঝি সময়ে নাসরিন সুলতানাকে বিয়ে দেয়ার জন্য তার পরিবার পাত্র খোঁজা শুরু করে। ওই সময় তাদের বিয়ের বিষয়টি সবাইকে জানিয়ে তুলে নেয়া অথবা বিবাহ বিচ্ছেদের মাধ্যমে সম্পর্ক ছিন্ন করার জন্য আরাফাত সানিকে অনুরোধ জানান নাসরিন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ‘গত বছরের ১২ জুন রাতে ১টা ৩৫ মিনিটে নাসরিন সুলতানা (Nasrin Sultana) নামের একটি ফেসবুক ফেইক আইডি থেকে নাসরিনের আসল ফেসবুক মেসেঞ্জারে সানী-নাসরিনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পাঠানো হয়। ওই ফেইক আইডিটি আরাফাত সানির ব্যক্তিগত মোবাইলফোন নম্বর থেকে খোলা হয়েছিল এবং ওই ছবিগুলো শুধু সানির কাছেই ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আত্মসমর্পণ করে জামিন পেলেন আরাফাত সানি

আপডেট সময় ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭