ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বাস করতাম একদিন এ ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাবে: বাণিজ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ আজ তা প্রমাণিত। এটি দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আমরা বিশ্বাস করতাম একদিন এ ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর অলিখিত ১৮ মিনিটের এ ভাষণে বাঙালি জাতিকে জাতীয় মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলেন। পৃথিবীতে অন্য কোন ভাষণ এতোবার উচ্চারিত হয়নি। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে মহান মুক্তিযুদ্ধের সুস্পষ্ট দিক নিদের্শনা ছিল। সে মোতাবেক আমরা কাজ করেছি। বঙ্গবন্ধু এমন একজন নেতা ছিলেন, তিনি অন্তরের গভীরে যা বিশ্বাস করতেন, বক্তৃতায় তাই ব্যক্ত করতেন। ফাঁসির মঞ্চে গিয়েও তিনি তা থেকে বিচ্চুত হননি।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে ইউনেস্কোর স্বীকৃতির কথা জানানো হয়। এ স্বীকৃতির পর আওয়ামী লীগ নেতারা প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ওই ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে যে স্বীকৃতি দিয়েছে এটা বাঙালি জাতির জন্য গৌরব ও সন্মানের। সারাজীবন যা বিশ্বাস করতেন, সেই বিশ্বাসের ওপর ভিত্তি করেই ঐতিহাসিক ৭ মার্চের ওই ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধু তার ভাষণে নিরস্ত্র জাতিকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বাস করতাম একদিন এ ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭