ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শান্তি প্রক্রিয়ার জন্য সর্বোচ্চ চেষ্টার ঘোষণা সু চির

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি দেশটির জাতীয় সমন্বয় ও শান্তি প্রক্রিয়ার স্বার্থে সর্বোচ্চ চেষ্টার ঘোষণা দিয়েছেন। সোমবার মিয়ানমারের রাজধানী নেপিদোতে ইউনিয়ন পিস ডায়লগ জয়েন্ট কমিটির (ইউএনপিডিসি) এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

মিয়ানমারের বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠনের উদ্দেশে বৈঠকে সু চি বলেন, ‘আলোচনার দরজা সবসময়ই খোলা’। তিনি জাতীয় অস্ত্রবিরতি চুক্তিতে (এনএসএ) যারা স্বাক্ষর করেনি তাদের শান্তি প্রক্রিয়ায় এগিয়ে আসার আহ্বান জানান। তবে তিনি রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠী ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নিয়ে কিছু বলেননি।

২০১৫ সালের এই চুক্তি অনুযায়ী মিয়ানমারের সরকারবিরোধী সশস্ত্র সংগঠনগুলো শান্তির জন্য তাদের অস্ত্র জমা দিতে হবে। সু চি বলেন, সরকার সহিংসতা এড়িয়ে সমস্যা সমাধান করতে চায়। যারা এখনও চুক্তিতে স্বাক্ষর করেননি তাদের অংশগ্রহণ নিয়ে খুবই আগ্রহী মিয়ানমার সরকার।

২০১৮ সালে ফেডারেল ইউনিয়নের জন্য সবাইকে মৌলিক নীতি তৈরিতে সবাইকে কাজ শেষ করার আহ্বান জানান সু চি। তিনি ইউএনপিডিসি-এর অফিস প্রতিষ্ঠায় ও চুক্তিগুলোর বাস্তবায়নে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, নভেম্বরে এনসিএতে কিছু সশস্ত্র সংগঠনের স্বাক্ষর করার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শান্তি প্রক্রিয়ার জন্য সর্বোচ্চ চেষ্টার ঘোষণা সু চির

আপডেট সময় ১১:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭