ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারের শীর্ষ ব্যক্তিদের বাসভবনে বিমান হামলার পরিকল্পনা ছিল: র‍্যাব

অাকাশ জাতীয় ডেস্ক:

বিমান চালিয়ে ‘হামলার’ পরিকল্পনার অভিযোগে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এক পাইলটসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাবের দাবি, বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বাসভবনে হামলার পরিকল্পনা ছিল।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাবের পরিচালক (গণমাধ্যম) কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি জানান, গ্রেফতার পাইলটের নাম মো. সাব্বির। তিনি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত। পাইলট সাব্বিরের বিরুদ্ধে প্লেন নিয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। সাব্বির নিহত জঙ্গি আবদুল্লাহর সহযোগী ও জামা-আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলেও জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।

গ্রেফতার অন্য তিনজন হলেন আবদুল্লাহ যে বাসায় ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদের স্ত্রী ও সাব্বিরের মা সুলতানা পারভিন, পারভিনের আত্মীয় আসিফুর রহমান ও আলম।

মুফতি মাহমুদ খান বলেন, সাব্বির বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বাসভবনে আঘাতের পরিকল্পনা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ছাড়া বিমানের যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যের একটি দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকারের শীর্ষ ব্যক্তিদের বাসভবনে বিমান হামলার পরিকল্পনা ছিল: র‍্যাব

আপডেট সময় ১১:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭