ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাড়িবহরের পেছনে নিক্ষেপ করা হয় পেট্রলবোমা

অাকাশ জাতীয় ডেস্ক:

ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। ওই পেট্রলবোমা হামলায় দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

আজ মঙ্গলবার কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ফিরছিলেন খালেদা জিয়া। বিকেল পৌনে ৫টার দিকে ফেনীর মহীপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহীপালের ফ্লাইওভার এলাকা অতিক্রম করার কয়েক মিনিট আগে সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে বাস দুটি আগুন ধরে দাউদাউ করে জ্বলতে থাকে। এর আগেই বাস থেকে নেমে যায় যাত্রীরা।

এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা হাতে লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফেনী জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মিজানুর রহমান জানান, সরকার দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরে ক্ষতিসাধনের উদ্দেশ্যে এই হামলা চালায়। তবে ছাত্রদলের কঠোর অবস্থানের কারণে এই হামলা সফল হয়নি। এ ঘটনাটি সরকার দলীয়দের পূর্বপরিকল্পিত বলেও দাবি করেন তিনি।

এর আগে গত ২৮ অক্টোবর বিকেলে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতেই হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর। ফেনী শহরের কাছে ফতেপুরে মোহাম্মদ আল বাজার পার হওয়ার সময় দুর্বৃত্তরা গণমাধ্যমের গাড়িসহ ১৫-১৬টি গাড়িতে হামলা ও ভাঙচুর করে। হামলায় ১১ জন সাংবাদিকসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাড়িবহরের পেছনে নিক্ষেপ করা হয় পেট্রলবোমা

আপডেট সময় ১১:২১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭