ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাস পোড়ানো বিএনপির পুরোনো অভ্যাস: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বাসে আগুন দেওয়া বিএনপির পুরোনো অভ্যাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী সড়ক ভবনে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে আজকের হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

আজ চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে দুটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে যায়।

এর আগে কক্সবাজার যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিএনপির এক নেতার নির্দেশ ও পরিকল্পনায় বড় ধরনের মিডিয়া কাভারেজ পাওয়ার প্রত্যাশায় গণমাধ্যমের গাড়িতে হামলা চালানো হয়েছিল। ওই নেতার নিজের কণ্ঠের সেই পরিকল্পনা সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইউনেসকো গোটা বাঙালি জাতিকে গর্বিত করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাষণকে স্বীকৃতি দেওয়া মানে পুরো বাঙালি জাতিকে স্বীকৃতি দেওয়া। গোটা বিশ্বে প্রায় ৩৫ কোটি বাঙালির জন্য এটা এক বিশাল অর্জন। তিনি বলেন, ‘জাতি হিসেবে এই স্বীকৃতি আমাদের পাওনা ছিল। ইউনেসকোর স্বীকৃতি দেওয়ার সাথে সাথে গ্রামে-গঞ্জে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণ প্রচার শুরু হয়ে গেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাস পোড়ানো বিএনপির পুরোনো অভ্যাস: কাদের

আপডেট সময় ১১:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭