ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একসঙ্গে ফিরছেন অনিল-মাধুরী

আকাশ বিনোদন ডেস্ক:

‘পুকার’, ‘রাম লক্ষ্মণ’, ‘তেজাব’ চলচ্চিত্রের এই নামগুলোই বলে দেয় একসময় অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত জুটি কতটা জনপ্রিয় ছিল। অনেকটা সময় পেরিয়ে গেলেও ভক্তদের কাছে এই জুটির আবেদন একেবারেই ফুরিয়ে যায়নি। সেই ভক্তদের উদ্দেশে আবারও পর্দায় একই সঙ্গে কাজ করতে দেখা যাবে অনিল-মাধুরী জুটিকে। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, ইন্দ্র কুমারের ‘টোটাল ধামাল’ ছবিতে আবারও একসঙ্গে দেখা যাবে তাঁদের।

ধামাল সিরিজের তৃতীয় খণ্ড হিসেবে প্রকাশিত হবে ‘টোটাল ধামাল’। প্রথম দুই খণ্ডে আগে থেকেই রয়েছেন অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সির মতো তারকারা। এবার তাঁদের সঙ্গে যুক্ত হবেন অনিল কাপুর। আর তাঁর বিপরীতে বিবেচনা করা হচ্ছে মাধুরীকে। এর আগে ‘বেটা’, ‘দিল’ এবং ‘রাজা’ ছবিতে মাধুরীর সঙ্গে কাজ করেছিলেন ইন্দ্র কুমার। অন্যদিকে ‘রিশতে’, ‘বাধাই হো বাধাই’, ‘মন’, ‘কসম’, ‘মোহাব্বত’ ছবিতে অনিল কাপুরের সঙ্গে কাজ করেছেন ইন্দ্র।

বর্তমানে অনিল কাপুর ব্যস্ত রয়েছেন ‘ফ্যান্নি খান’ ছবির শুটিং নিয়ে। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ ছাড়া থাকবেন ‘নিউটন’ খ্যাত অভিনেতা রাজকুমার রাও। ‘ফ্যান্নি খান’-এর পাশাপাশি ‘আখে-২’ ও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নামে আরো দুটি ছবি রয়েছে অনিলের হাতে। ‘আখে-২’ ছবিতে অমিতাভ বচ্চন ও ইলিয়ানা ডি ক্রুজের সঙ্গে দেখা যাবে তাঁকে। আর ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে অনিলের সঙ্গে থাকছেন নানা পাটেগার ও জন আব্রাহাম। অন্যদিকে ‘টোটাল ধামাল’ ছাড়া আপাতত নতুন কোনো ছবি নেই মাধুরীর হাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

একসঙ্গে ফিরছেন অনিল-মাধুরী

আপডেট সময় ০৮:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭