ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ইত্তেফাক’ ছবিতে কাজ করতে চেয়েছিলেন শাহরুখ

আকাশ বিনোদন ডেস্ক:

১৯৬৯ সালে মুক্তি পেয়েছিল রাজেশ খান্না, নন্দা, সুজিত কুমার অভিনীত চলচ্চিত্র ‘ইত্তেফাক’। যা সেই সময় ব্যাপক জনপ্রিয় হয়। সেই ছবিটিকেই আবার নতুন আঙ্গিকে পর্দায় নিয়ে আসা হচ্ছে। আর এবার তাতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা, সোনাক্ষি সিনহা ও অক্ষয় খান্না। যা মুক্তি পাবে আর কয়েকদিন বাদেই। মুক্তির কিছুদিন আগে ছোটখাটো বোমা ফাটালেন ছবিটির সহপ্রযোজক শাহরুখ খান। মুম্বাই মিররের খবরে প্রকাশ, ছবিটিতে অক্ষয় খান্নাকে যে চরিত্র দেওয়া হয়েছে সে চরিত্রে নিজে কাজ করতে চেয়েছিলেন শাহরুখ।

ছবিটির আসন্ন মুক্তি উপলক্ষে গতকাল সোমবার আয়োজিত একটি সংবাদ সম্মেলনে শাহরুখ বলেন, “অভিনেতা হিসেবে ‘ইত্তেফাক’ ছবিটিতে আমি অংশ নিতে চেয়েছিলাম। কিন্তু আমি সময় বের করে উঠতে পারিনি। তখন রইস এবং ফ্যান ছবির শুটিং চলছিল। তাই টানা শুটিংয়ে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু আমি খুবই খুশি যেভাবে অভয় ছবিটির স্ক্রিপ্টটাকে বর্তমান সময় অনুসারে সাজিয়েছে। সে আসলেই অসাধারণ কাজ করেছে। আমি আশা করি ইনশা আল্লাহ মুক্তি পেলেই ছবিটি দর্শকদের ভালো লাগবে।”
ছবিতে সিদ্ধার্থ, অক্ষয় ও সোনাক্ষি ছাড়াও অভিনয় করছেন মনোজ জোশি, পারুল গুলাতি, মীর সারোয়ার, শঙ্কর যাদব। ছবিটি পরিচালনা করেছেন অভয় চোপড়া। স্ক্রিপ্টও নতুনভাবে সাজিয়েছেন তিনি। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে করনের ধর্ম প্রডাকশন এবং শাহরুখ-গৌরির রেড চিলিস এন্টারটেইনমেন্ট। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন তানিশক বাগচী। চলতি বছরের ৩ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ইত্তেফাক’ ছবিতে কাজ করতে চেয়েছিলেন শাহরুখ

আপডেট সময় ০৮:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭