ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাম্পত্যের গল্পে তৃতীয় অধ্যায়

আকাশ বিনোদন ডেস্ক:

জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন নতুন নাটক ‘তৃতীয় অধ্যায়’। গতকাল (সোমবার) ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং শেষ হয়েছে। রুম্মান রশিদ খানের লেখা এই নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা সজল ও অভিনেত্রী সালহা খানম নাদিয়া। দুজনকে দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে।

‘তৃতীয় অধ্যায়’ নাটকটি প্রসঙ্গে চয়নিকা চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘স্বামী-স্ত্রীর গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘তৃতীয় অধ্যায়’। গল্পে দেখা যাবে, স্বামী সজল খুব রাগী মানুষ। তার স্ত্রী নাদিয়াকে সে সময় দিতে পারেনা। এতে নাদিয়া বোরিং ফিল করে।

একাকীত্ব ঘোচাতে সে একটা চাকরি নেয়। ওই অফিসে গিয়ে দেখে তার স্বামীর মতো আরেকজন! এরপর পরের গল্পটা অন্যরকম। টোটালি একটা ভিন্ন রকম গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। শুটিং শেষ, কোন চ্যানেলে প্রচার হবে শিগগির জানানো হবে।’

সজল বলেন, ‘এই নাটকে আমি টুইন চরিত্রে অভিনয় করেছি। একেবারেই অন্যরকম একটি কাজ এটি। চয়নিকা চোধুরীর নির্দেশনায় এর আগে অনেক নাটকে কাজ করেছি। সবগুলো কাজই দর্শকপ্রিয় হয়েছিল। আমার বিশ্বাস ‘তৃতীয় অধ্যায়’ কাজটিও সবার কাছে ভালো লাগবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দাম্পত্যের গল্পে তৃতীয় অধ্যায়

আপডেট সময় ০৫:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭