ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজনৈতিক শো-ডাউন করতেই খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মানবতার জন্য ত্রাণ দিতে নয়, রাজনৈতিক শো-ডাউন করতেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন। আজ মঙ্গলবার কুষ্টিয়া ষ্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, হত্যা-নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসার তিন মাস পর খালেদা জিয়া দরদ দেখাতে কক্সবাজার গিয়েছিলেন। উনিতো আসলে মানবতার জন্য যাননি, রাস্তায় রাস্তায় ফুলের শুভেচ্ছা আর রাজনৈতিক শো-ডাউন করেছেন।

খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার ঘটনা নিয়ে সরকার মিথ্যাচার করছে বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, তিনিতো ঠিকই বলেছেন সরকার জানে কে হামলা করেছে। কেননা ইতোমধ্যে সরকারের কাছে অডিও রেকর্ড এসে গেছে তাতে বিএনপির কোন নেতা বলেছিল বিএনপি নেত্রীর গাড়ির উপর যেন হামলা না নয়, হামলা করতে হবে সাংবাদিকদের গাড়ির উপর। আইন-শৃঙ্খলা বাহিনী খুব শিগগিরই সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবে এ ব্যাপারে বিএনপি নিশ্চিত থাকতে পারে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র-সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, জেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজনৈতিক শো-ডাউন করতেই খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন: হানিফ

আপডেট সময় ০৪:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭