ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ক্ষমতাসীন দলের হুমকিতে তুরস্কের ষষ্ঠ মেয়রের পদত্যাগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি’র ‘অসহনীয় চাপ ও হুমকি’র মুখে আরো একটি শহরের মেয়র পদত্যাগ করেছেন।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বালিকেসিরের মেয়র আহমেদ এদিপ উগার পদত্যাগের পর বলেছেন, তিনি ও তার পরিবার একে পার্টির পক্ষ থেকে ক্রমবর্ধমান হুমকির মুখে ছিলেন।

পদত্যাগ করার পর এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন মেয়র উগার। তিনি বলেন, ২০১৬ সালের জুলাই মাসের সামরিক অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার অজুহাতে এরদোগান সরকার জনগণের মধ্যে শুদ্ধি অভিযান চালাচ্ছে। এদিপ উগার বলেন, তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা ব্যর্থতার অভিযোগ না থাকলেও তাকে এবং তার পরিবারকে অনবরত হুমকি দেয়া হচ্ছিল। এই হুমকি সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল বলে উল্লেখ করে কেঁদে ফেলেন তিনি।

মেয়র থাকা অবস্থায় প্রেসিডেন্টে এরদোগানের সঙ্গে এদিপ উগার বালিকেসির শহরের পদত্যাগকারী মেয়র বলেন, সামরিক অভ্যুত্থানের পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই। অবশ্য গুলেন নিজেও ওই অভ্যুত্থান প্রচেষ্টায় নিজের জড়িত থাকার অভিযোগ বারবার অস্বীকার করেছেন।

এই নিয়ে গত কয়েক সপ্তাহে তুরস্কের ছয়টি শহরের মেয়র পদত্যাগ করলেন। এর আগে গত সপ্তাহে রাজধানী আঙ্কারার মেয়র মেলিহ গোকচেক ও ইস্তাম্বুলের মেয়র কাদির তোপবাস পদত্যাগ করেন। তাদের আগে পদত্যাগ করেন নিগডে, ডুজচে ও বুরসা শহরের মেয়র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ক্ষমতাসীন দলের হুমকিতে তুরস্কের ষষ্ঠ মেয়রের পদত্যাগ

আপডেট সময় ১১:৩১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭