ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে আধুনিক প্রযুক্তি গ্রহণ করেছে সরকার: প্রফেসর মান্নান

অাকাশ জাতীয় ডেস্ক:

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার আধুনিক ও টেকসই প্রযুক্তি গ্রহণ করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান সোমবার ঢাকা ক্লাবে ‘স্ট্রাটেজিস ফর সাসটেইন্যাবল রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক’ শীর্ষক দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, বিশ্বায়নের এ যুগে বিশ্ব জ্ঞান ভাণ্ডারের সাথে যুক্ত হতে ইন্টারনেট সংযোগের কোন বিকল্প নেই।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিডিরেন প্রদত্ত নিরবিচ্ছিন্ন ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রদানের মাধ্যমে ইউজিসি শিক্ষা ও গবেষণার গুণগতমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকগণ ব্যাপকভাবে উপকৃত হচ্ছে।’

ইউজিসি’র সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরী ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্তে ও বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মো. মোখলেছুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে আধুনিক প্রযুক্তি গ্রহণ করেছে সরকার: প্রফেসর মান্নান

আপডেট সময় ১২:৩০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭