ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও চীন ভ্রমণে জাকারবার্গ

অাকাশ আইসিটি ডেস্ক:

চীনে সেবা চালু করার লক্ষ্যে আবারও দেশটিতে ভ্রমণ করেছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় বাজার হলো চীন। ২০১৮ সালের মধ্যে দেশটিতে সেবা চালু করার প্রয়াস করছেন জাকারবার্গ, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

শনিবার এক ফেইসবুক পোস্টে জাকারবার্গ বলেন,বেইজিংয়ের সিংহুয়া স্কুল অফ ইকোনোমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট-এর বার্ষিক উপদেষ্টা সভায় অংশ নিতে তিনি চীনে ছিলেন। এক বছরের বেশি সময় পর দেশটিতে ভ্রমণ করলেন তিনি।

জাকারবার্গ আরও বলেন, “চীনের উদ্ভাবন ও উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ রাখার এটি একটি দারুণ উপায়।” স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

“আজ আমি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম যারা এআই স্টার্ট-আপ এর জন্য কাজ করছে। তাদের এআই শুরু থেকে সঙ্গীত সম্পাদনা, শরীরে সেন্সর দিয়ে রোগের চিকিৎসাসহ আরও অনেক কিছু করতে পারে। তারা তাদের ধারণা তুলে ধরেছেন এবং আমি তাদেরকে কীভাবে প্রতিষ্ঠান গড়তে হয় সে উপদেশ দিয়েছি”- বলেন জাকারবার্গ।

এর আগে ২০১৬ সালের মার্চে চীনে ভ্রমণ করেন জাকারবার্গ। ফেইসবুক, হোয়াটসঅ্যাপ-সহ অন্যান্য প্রাশ্চাত্য সেবা বন্ধ রেখেছে চীন। দেশটিতে নিজেদের সেবা ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও চীন ভ্রমণে জাকারবার্গ

আপডেট সময় ১১:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭