ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদার গাড়ি বহরে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা দলটির পূর্বপরিকল্পিত। হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এনাম-আনার জনকল্যান ফাউন্ডেশন আয়োজিত, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, এ ঘটনা সঙ্গে কারা জড়িত তা দেখতে চাই আমরা। কারা এ ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করেছেন তাও জানতে চাই। ঘটনা ঘটিয়ে রাজনৈতিক অঙ্গন কারা ঘোলা করতে চায় তা জানা প্রয়োজন।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ফেনীতে সাংবাদিকদের গাড়িবহরে হামলা বিএনপির পূর্ব পরিকল্পিত। এর স্বপক্ষে তিনি বিএনপির চট্টগ্রাম মহানগরীর সভাপতি শাহাদাত্ হোসেনের একটি টেলিফোন রেকর্ডও শোনান।

তিনি বলেন, পরিকল্পিত হামলার মাধ্যমে বিএনপি সরকারের প্রতি দায় চাপিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছিল। প্রমাণ হয়েছে দলটি সবসময়ই ষড়যন্ত্র করে। হানিফ বলেন, খালেদা জিয়ার সফরকালে কোন ধরণের বিঘ্ন সৃষ্টি না হয় এবং তাদের সহায়তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার নির্দেশ দেয়া ছিল। এখানে আমাদের নেতাকর্মীদের মাথাব্যাথার কিছু নেই। তারা কেন যাবেন? তাদের এখানে যাওয়ার সুযোগ নেই।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আকরামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ, ডেমরা থানা আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশউর রহমান মোল্লা সজল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ঝর্ণা মনি। অনুষ্ঠানে মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে সংবর্ধনা তুলে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদার গাড়ি বহরে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: হানিফ

আপডেট সময় ১১:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭