ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার উপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’:বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

পাঁচ প্রতিবন্ধীকে ৬০ দিনের মধ্যে নিয়োগে হাইকোর্টের নির্দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ প্রতিবন্ধী প্রার্থীকে ৬০ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান খান ও ব্যারিস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম। কর্মকমিশনের (পিএসসি) পক্ষে ছিলেন মো. খালেকুজ্জামান।

সোমবার রিটকারীদের আইনজীবী শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রোববার আদালত রায় দিয়েছেন। রায়ে পাঁচ প্রার্থীকে আদালতের রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে ৩৪তম বিসিএসে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ২০১২ সালের ১২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা গেজেট বিসিএস ক্যাডার সার্ভিস এবং অন্যান্য ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের এক শতাংশ কোটা সংরক্ষণ করতেও নির্দেশ দিয়েছেন আদালত।

৩৪তম বিসিএসে দুই হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। এতে মাত্র তিনজন প্রতিবন্ধীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। সে কারণে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত ওই এক শতাংশ কোটা পূরণ না হওয়ায় নন-ক্যাডার তালিকায় থাকা পাঁচ প্রতিবন্ধী রিট আবেদনটি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

পাঁচ প্রতিবন্ধীকে ৬০ দিনের মধ্যে নিয়োগে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় ০৫:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭