ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উখিয়ার ময়নাঘোনা রোহিঙ্গা ক্যাম্পে পৌছেছেন। সোমবার দুপুর ১টা ১০ মিনিটে তিনি ক্যাম্পে পৌছেন। এর আগে সকাল ১১টা ২৫ মিনিটে কক্সবাজার সার্কিট হাউস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে সেখান থেকে তিনি যাবেন হাকিমপাড়া ক্যাম্পে। এরপর বালুখালী-১ ও ২ নম্বর ক্যাম্প পরিদর্শন করে তিনি কক্সবাজার ফিরে আসবেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফর রহমান জানান, দলীয় নেত্রী প্রায় ৭০ লাখ টাকার ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে ১১০ টন চাল, পাঁচ হাজার শিশু ও পাঁচ হাজার অন্তঃসত্ত্বা মায়ের জন্য সুষম খাদ্য। রোহিঙ্গা ক্যাম্পে তিনি প্রতীকী ত্রাণসামগ্রী বিতরণ করবেন। অবশিষ্ট ত্রাণ ক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন।

খালেদা জিয়া রোববার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সার্কিট হাউসে এসে পৌঁছান। সার্কিট হাউসে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নাসহ জেলার শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান।

শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে রওনা হওয়ার পর চট্টগ্রামে যাওয়ার পথে বিকেলে ফেনীতে হামলার মুখে পড়ে খালেদা জিয়ার গাড়িবহর। একদল যুবক লাঠিসোটা নিয়ে হামলা চালালে গণমাধ্যমকর্মীদের গাড়িসহ বহরের অন্তত ৩০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ দলের জ্যেষ্ঠ নেতারা চেয়ারপারসনের সঙ্গে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়া

আপডেট সময় ০৩:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭