ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রোহিত-বিরাটের ঝড়ো শতকে ভারতের সংগ্রহ ৩৩৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওপেনার রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলির ঝড়ো শতকে সফরকারী নিউজিল্যান্ডের সামনে ৩৩৮ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে ভারত। রোহিত শর্মার ১৪৭ ও বিরাট কোহলির ১১৩ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৭ রান তোলে স্বাগতিকরা।

কানপুরে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কিউই দলপতি কেন উইলিয়ামসন। ওপেনার শিখর ধাওয়ানকে দ্রুত ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান জানান টিম সাউদি। দলীয় ২৯ রানের মাথায় ২০ বলে ১৪ রান করে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন ধাওয়ান।

এরপরই কিউই বোলারদের উপর বুলডোজার চালান রোহিত শর্মা ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেট জুটিতে ২৩০ রান যোগ করেন রোহিত-বিরাট। দলীয় ২৫৯ রানের মাথায় ১৪৭ রান করে ফিরে যান রোহিত শর্মা। তার ১৩৮ বলের ইনিংসটি সাজানো ছিল ১৮টি চার ও ২টি দর্শনীয় ছক্কার মারে।

অপরপ্রান্তে থাকা বিরাট কোহলিও কম আক্রমণাত্মক ছিলেন না। দলীয় ২৭৩ রানের মাথায় সাউদির শিকারে পরিণত হওয়ার আগে ১০৬ বলে ১১৩ রানে ঝকঝকে একটি ইনিংস উপহার দিয়ে যান দলপতি। ৯টি চারের পাশাপাশি ১টি ছয়ের মার আসে কোহলির ব্যাট থেকে।

শেষের দিকে মহেন্দ্র সিং ধোনির ১৭ বলে ২৫ ও কেদার যাদবের ১৮ রানের কল্যাণে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৭ রান তোলে ভারত। ১-১ এ সমতায় বিরাজ করা সিরিজ জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ৩৩৮ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিত-বিরাটের ঝড়ো শতকে ভারতের সংগ্রহ ৩৩৭

আপডেট সময় ১০:৪৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭