ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদা জিয়ার ত্রাণ পাবে ১০ হাজার পরিবার

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ১০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এ উপলক্ষে ৩ দিন আগে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে প্রতিনিধিদল ত্রাণসামগ্রী নিয়ে কক্সবাজার পৌঁছে। ত্রাণসামগ্রীর মধ্যে নিত্যপণ্য, প্রসূতি মায়েদের জন্য প্রয়োজনীয় দ্রব্য ও শিশুখাদ্য রয়েছে। সোমবার সকাল ১১টায় উখিয়ার ৪টি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এসব ত্রাণসামগ্রী বিতরণ করবেন খালেদা জিয়া।

কক্সবাজার ও উখিয়ার বিএনপি কার্যালয় ঘুরে এবং একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, নির্যাতিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতেই এ সফর। এজন্য দলীয় কোনো সভা-সমাবেশ হয়নি।

উখিয়ায় খালেদা জিয়া প্রথমে বালুখালীর পানবাজার রোডস্থ এলাকায় ‘ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব) কর্তৃক নির্মিত স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করবেন। পরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-২, হাকিমপাড়া, শফিউল্লারকাটা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খোঁজ-খবর নেবেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

জেলা বিএনপির দফতর সম্পাদক ইউচুফ বদরী বলেন, নির্যাতিত ১০ হাজার রোহিঙ্গা পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হবে। এর মধ্যে প্রতি পরিবারে ১০ কেজি চাল, কয়েক কেজি করে ডাল ও প্রয়োজনীয় কাপড় রয়েছে। ৫ হাজার শিশুকে দুধসহ শিশু খাদ্য ও ৫ হাজার প্রসূতি মাকে গর্ভকালীন প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হবে।

খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা বিএনপির নেতৃত্বে ১৪টি পৃথক কমিটি করা হয়েছে। ওইসব কমিটির উদ্যোগে চেয়ারপারসনকে স্বাগত জানানোসহ ত্রাণ বিতরণের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

খালেদা জিয়ার ত্রাণ পাবে ১০ হাজার পরিবার

আপডেট সময় ০৯:০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭