ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পথ দিয়েই মানুষ যায়, খাল-বিল দিয়ে না: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পথ দিয়েই মানুষ যায়। খাল-বিল দিয়ে তো মানুষ যায় না। সড়ক পথ দিয়ে তিনি (খালেদা জিয়া) যাবেন এটাই তো স্বাভাবিক। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন করেন।

তিনি বলেন, সরকার বর্তমানে পুরোপুরি জনবিচ্ছিন্ন হওয়ার কারণে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ভালো ও মন্দের মধ্যে তফাত অনুধাবন করতে পারছে না। ফলে সন্ত্রাস সৃষ্টিকেই নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার ভালো উপায় হিসেবে গণ্য করছে।

তিনি আরো বলেন, জনদৃষ্টিকে অন্য দিকে সরানোর জন্য এসব (সড়ক পথ) কথা বলা হচ্ছে। এটা একেবারেই বিভ্রান্তিকর, অপপ্রচারমূলক এবং এরা হচ্ছে গভীর ষড়যন্ত্রকারী। গোটা দেশকে তারা ভয়ংকর ষড়যন্ত্রের মধ্যে ফেলেছে। এছাড়া মিয়ানমারে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে এ দেশে এসেছে, অথচ সরকার মিয়ানমারের কাছে কোনো প্রতিবাদ করতে পারেনি। সেখানে সরকার একটি ‘হুমকি’ দিতে পারেনি। উল্টো মিয়ানমারের কাছে চাল চাইতে যায়। যে সরকার অন্য দেশের কাছে নতজানু, সেই ধরনের কাপুরুষোচিত সরকারই নিজ দেশের বিরোধী দল, গণমাধ্যমের ওপর ‘সন্ত্রাসী’ হামলা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পথ দিয়েই মানুষ যায়, খাল-বিল দিয়ে না: রিজভী

আপডেট সময় ০৩:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭