ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশৃঙ্খলা সৃষ্টি হলে খালেদাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: ড. হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সড়কপথে কক্সবাজার যাওয়ার নাম করে যদি কোনো ধরনের উসকানি দেন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে হুশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন।

খালেদা জিয়া বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে সড়কপথে চট্টগ্রাম হয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন মন্তব্য করেন হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া লন্ডনে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরে এখন বিশেষ উদ্দেশ্য নিয়ে সড়কপথে কক্সবাজার যাচ্ছেন। একজন অসুস্থ মানুষ কখনো ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সড়কপথে যাওয়ার সামর্থ্য রাখেন না। এ থেকে প্রতীয়মান হয় তিনি অসুস্থ নন।’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া এখন বিরোধীদলীয় নেতা বা এমপি নন। তবুও সরকার তার প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে। চট্টগ্রাম এবং কক্সবাজার সার্কিট হাউজে তার থাকার জন্য রুম বরাদ্দ দিয়েছে। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী যখন মন্ত্রীর পদমর্যাদা নিয়ে বিরোধীদলীয় নেতা হিসেবে চট্টগ্রাম এসেছিলেন তখন বিএনপি সরকার শেখ হাসিনাকে সার্কিট হাউজে থাকার জন্য কক্ষ দেয়নি। সেই সময় শেখ হাসিনাকে আগ্রাবাদ হোটেলে রুম ভাড়া করে থাকতে হয়েছিল।’

মিয়ানমারে যেভাবে রোহিঙ্গাদের পুড়িয়ে মারা হয়েছে ঠিক সেই ভাবে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালেও খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে পেট্রোল আর আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাঈদ ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তৈয়বের সঞ্চালনায় মানববন্ধনে ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশৃঙ্খলা সৃষ্টি হলে খালেদাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: ড. হাছান

আপডেট সময় ০৬:০০:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭