ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত: বাণিজ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যখন দাবি করে তারা অনেক জনপ্রিয়। আওয়ামী লীগের আসন কম। তাহলে তাদের হাঁসিমুখে নির্বাচনে আসা উচিত। শনিবার দুপুরে জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে ‘খায়ের হাট ৩০ শয্যা হাসপাতাল’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও সকলের গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। আমি আশা করি, বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচন হবে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোন দিন। সে নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে। বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহোযোগিতা করবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলেছে। সামাজিক-অর্থনৈতিক সকল ক্ষেত্রে আমরা পাকিস্থানের চেয়ে এগিয়ে। আমাদের রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার। এক্সপোর্ট ৩৮ বিলিয়ন ডলার। সরকার স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে। বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। আমরা আবার তা পুনরায় চালু করেছি। এখন দেশের মানুষকে বিনামূল্যে ৩০ রকম ওষুধ পাচ্ছে।

সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য আলী আযম মুকুল, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: মাহবুবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মো: সেলিমউদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৪১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭