ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

প্রতিরক্ষা বাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খসরু

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সেনাবাহিনী মোতায়েন করতে হবে। প্রতিরক্ষা বাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় প্রেসক্লাবে শুক্রবার বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ কেন সেনাবাহিনী মোতায়েনের বিরুদ্ধে আমরা বুঝতে পারছি। তারা আশঙ্কা করছে সেনাবাহিনী থাকলে কেন্দ্র দখল করা যাবে না, আগের রাতে ভোটের বাক্স ভরা যাবে না। একটা সুষ্ঠু নির্বাচন প্রতিফলিত হবে।

সেনাবাহিনীকে ম্যাজেস্ট্রেসি ক্ষমতা দেয়া হলে ‘মার্শাল ল’ আসবে যারা বলে তাদের জ্ঞান পাপী হিসেবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ম্যাজেস্ট্রেসি ক্ষমতা মানে বিচারিক ক্ষমতা দেয়া নয়। পুলিশেরও ম্যাজেস্ট্রেসি ক্ষমতা রয়েছে। পুলিশ কি বিচার করে? করে না। সেই রকম সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে যাতে তারা আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারে, জনগণকে রক্ষা করতে পারে।

এছাড়া নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙ্গে দেয়ার পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দাবিও জানান তিনি।

এসময় আয়োজক সংগঠনের উপদেষ্টা রেজাবুদ্দৌলাহ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

প্রতিরক্ষা বাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খসরু

আপডেট সময় ০৯:১৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭